Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

নানা নাটকীয়তার পর পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ। রোববার (৩ মার্চ) জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

এতে ২০১ ভোট পেয়ে নির্বাচিত হন শাহবাজ। আর প্রতিদ্বন্দ্বি ইমরান খানের পিটিআই সমর্থিত প্রার্থী ওমর আয়ুব পান ৯২ ভোট।ভোটগ্রহণ শেষে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিনার সরদার আয়াজ সাদিক শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত ঘোষণা করেন। খবর ডন এবং জিও নিউজের।

 

এর আগে, রোববার (৩ মার্চ) স্থানীয় সময় ১১টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্যদের হট্টগোল ও স্লোগানের কারণে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করতে পারেননি স্পিকার সরদার আয়াজ সাদিক। জাতীয় পরিষদের কার্যক্রম শুরু হলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সমর্থন জানিয়ে এবং শাহবাজ শরিফের প্রত্যাবর্তনের বিপক্ষে স্লোগান দিতে থাকেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্যরা। এ সময় শুরু হয় তীব্র হট্টগোল।

 

পরে অ্যাসেম্বলির ঘণ্টা বাজিয়ে ভোটগ্রহণ শুরু করেন স্পিকার সাদিক। হট্টগোলের কারণে নির্ধারিত সময়ের অনেক পরেই ভোটগ্রহণ শুরু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।