Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন না নেয়ার ঘোষণা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন না নেয়ার ঘোষণা

কোনো ধরনের সরকারি বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মন্ত্রিসভার সদস্যরা। মূলত দেশের অর্থনৈতিক সংকটের কথা ভেবেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

 

বুধবার (২০ মার্চ) সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় পাক মন্ত্রিসভা। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এদিকে পাকিস্তানে সরকারি খরচে সরকারি কর্মকর্তা, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাদেশিক পরিষদের সদস্যদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের আগাম অনুমতি ছাড়া তাদের বিদেশ না যেতেও নির্দেশনা দেয়া হয়েছে। মূলত আর্থিক সংকট থাকায় সরকারি সম্পদের যথার্থ ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।