Saturday, 7 November 2026
শিরোনাম
জেলার খবর

পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা ছাত্র গ্রেপ্তার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা ছাত্র গ্রেপ্তার

গোপালগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা ছাত্র জসিম শিকদারকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ মে) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জসিম ওই উপজেলার উরফি ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। সে গোপালগঞ্জ আলিয়া মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী। ধর্ষক ও ধর্ষিতা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।  

ধর্ষিতার মা জানান, শনিবার (৪ মে) বিকেলে তিনি উঠানে কাজ করছিলেন। এসময় তার মেয়েকে ফুসলিয়ে ধর্ষক জসিম বাড়ির একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে রাত ৯টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, ধর্ষিতার বাবার মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ধর্ষক জসিম শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।