Sunday, 25 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

পলকের প্রিজনভ্যানে ইনকিলাব মঞ্চের ডিম নিক্ষেপ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
পলকের প্রিজনভ্যানে ইনকিলাব মঞ্চের ডিম নিক্ষেপ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার শুনানি শেষে আদালতের বাইরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের সামনে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তারা 'লীগ ধর, জেলে ভর'সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আদালত সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ঢাকার মধ্য বাড্ডায় দুর্জয় আহম্মেদ হত্যাচেষ্টা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৪ ডিসেম্বর আবেদন করেছিলেন বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান। পূর্বনির্ধারিত ৭ জানুয়ারি তাকে আদালতে হাজির না করায় সোমবার শুনানির জন্য নতুন দিন ধার্য ছিল। এদিন শুনানিকালে পলককে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান শুনানি শেষে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর সাবেক এই প্রতিমন্ত্রীকে আদালতের হাজতখানায় রাখা হয়।

 

মামলার এজাহার অনুযায়ী, গত ২০ জুলাই মধ্যবাড্ডার ইউলুপের নিচে দুর্জয় আহম্মেদের ওপর গুলি করা হলে তিনি দুই চোখ হারান এবং মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

একই দিনে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের আদালতে উপস্থিত হয়ে অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় প্রার্থনা করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন। শুনানির সময় হাদির ভাই ওমর হাদিও আদালতে উপস্থিত ছিলেন।

 

শুনানি শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সিএমএম আদালতের সামনে অবস্থান নেন। তারা জানতে পারেন যে পলককে আদালতে হাজির করা হয়েছে। দুপুর দেড়টার দিকে পলককে নিয়ে একটি প্রিজনভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশে আদালতের হাজতখানা থেকে বের হয়ে সিএমএম আদালতের সামনে এলে বিক্ষোভকারীরা গাড়িটি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং স্লোগান দিতে থাকেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।