Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

পরকীয়া প্রেমিকের খুনের কথা শুনে প্রাণ দিলেন প্রেমিকা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পরকীয়া প্রেমিকের খুনের কথা শুনে প্রাণ দিলেন প্রেমিকা

গত রোববার বগুড়ার সোনাতলার সৈয়দ আহম্মদ কলেজ এলাকায় পরকীয়ার জেরে দুলাল হোসেন নামে এক ব্যবসায়ী খুন হন। প্রেমিকের খুনের কথা শুনে আত্মহত্যা করেছেন পরকীয়া প্রেমিকা সোনিয়া খাতুন। সোনিয়া খাতুন জোড়গাছা ইউনিয়নের নওদাবগা গ্রামের টুকুর মেয়ে এবং প্রবাসী স্বপনের স্ত্রী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা।

মামলা সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় দুলাল হোসেন শিহিপুর বটতলায় অবস্থিত মুদি দোকান থেকে রাত সাড়ে ৯টার সময় তার বাবাকে দোকানে রেখে বাড়ির উদ্দেশে রওনা হন। তার নিজ বাড়ি উত্তর নয়াপাড়া গ্রামে ফেরার পথে ফাতেমা ক্লিনিকের সামনে পৌঁছ‍ামাত্রা আগে থেকেই ওঁত পেতে থাকা প্রবাসী স্বপন হাঁসুয়া দিয়ে পেছন থেকে দুলাল হোসেনের ঘাড়ে কোপ দেন। এ সময় দুলাল চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা টের পেয়ে এগিয়ে এসে তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শিহিপুর বটতলা এলাকার জনৈক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। এ কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

সিসিটিভি ফুটেজ দেখে খুনিকে শনাক্ত করেছে নিহতের পরিবার। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর নিহত দুলালের বাবা ছাফায়াত প্রামাণিক বাদী হয়ে প্রবাসী স্বপনকে প্রধান আসামিসহ ৮ জন নামীয় ও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় এজাহার দায়ের করেন।

জানা গেছে, স্বপন সোনাতলা উপজেলার শিহিপুর গ্রামের মুংলু মিয়ার ছেলে।

সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, এ বিষয়ে নিহতের বাবা ছাফায়াত প্রামাণিক বাদী হয়ে একটি এজাহার দায়ের করছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।