Monday, 26 October 2026
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
এক্সক্লসিভ

পরকীয়া প্রেমিকসহ ক্যাম্পাস থেকে গৃহবধূকে হাতেনাতে আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পরকীয়া প্রেমিকসহ ক্যাম্পাস থেকে গৃহবধূকে হাতেনাতে আটক

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অপ্রীতিকর অবস্থায় ধরা পড়লেন পরকীয়া প্রেমিকসহ এক নারী।শিক্ষার্থীদের হাতে আটক হওয়ার পর তাদের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হয়। ওই নারী দুই সন্তানের মা। 

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সিঁড়ি থেকে তাদের আটক করা হয়।

 

আটক নারী টাঙ্গাইলের সন্তোষ এলাকার রুবেল মিয়ার স্ত্রী মোছা. কাজল বেগম (২৫) এবং তার কথিত প্রেমিক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চামার ফতেহপুর এলাকার শুক্কুর আলীর ছেলে বিপ্লব মিয়া (২৫)।

 

প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন জানান, অপ্রীতিকর অবস্থায় শিক্ষার্থীরা ওই দুজনকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসেন। এ বিষয়ে দুজনের পরিবারকে অবগত করা হয় এবং তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

ওই দুজনকে আটক করা শিক্ষার্থীদের ভাষ্য, ‘দুজনই অপ্রীতিকর অবস্থায় ছিলেন। পরে আমরা ক্যাম্পাসের বড় ভাই এবং সাংবাদিক নিয়ে তাদের হাতেনাতে ধরি। এবং প্রক্টর স্যারকে বিষয়টি অবগত করি।’

 

দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. শামীম জানান, প্রক্টর অফিস থেকে আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে টাঙ্গাইলের সন্তোষ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।