Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

পদ্মায় ধরা পড়ল ১৩ কেজির পাঙ্গাশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পদ্মায় ধরা পড়ল ১৩ কেজির পাঙ্গাশ

চাঁদপুরে পদ্মা নদীতে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ ধরা পড়েছে। পরে মাছটি চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ১২ হাজার টাকায় বিক্রি করা হয়।

 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে চাঁদপুরের রাজরাজেশ্বর পদ্মা নদীতে ইলিশের জালে মাছটি ধরা পড়ে। পরে পাঙ্গাশটি আকবর নামের এক ক্রেতা নিলামের মাধ্যমে ১২ হাজার টাকায় কিনে নেন।

 

মাছ ঘাটের মৎস্য ব্যবসায়ী জহির জানান, এখানে ইলিশের পাশাপাশি পাঙ্গাশ, আইড়সহ পদ্মা-মেঘনার বিভিন্ন মাছ জেলেরা ঘাটে নিয়ে আসে। সকালে ১৩ কেজি ২০০ গ্রাম মাছটি আমাদের আড়তে দিয়ে আসেন এক জেলে। পরে সেটি নিলামে ৩২ হাজার টাকা মণে বিক্রি হয়। এতে কেজি হিসেব করে ১২ হাজার টাকা দেয়া হয়।

 

মাছের ক্রেতা আকবর জানান, পাঙ্গাশ বড় হলে চাহিদা বাড়ে। পরবর্তীতে এটি কেজি ধরে বিক্রি করা হবে। কিংবা কেউ চাইলে পুরোটা নিতে পারবে।

 

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি মানিক জমাদার বলেন, এখন নদীতে ইলিশ নেই। প্রতিদিন ৩০-৪০ মণও ইলিশ আসে না। পাঙ্গাশ, আইড়, চিংড়িসহ নদীর মাছে কিছুটা সরগরম মাছঘাট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।