Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

admin • 06 Oct 2024, 07:12 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

পঞ্চগড়ে ১৪ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (৫ অক্টোবর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী দেবনগর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।

 

জানা যায়, স্থানীয় নন্দগছ গ্রামের মো. সাদেকুল ইসলামের (৩০) বসতবাড়ি সংলগ্ন একটি বাঁশঝাড়ে অজগর সাপটি নজরে আসলে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর দেয়া হলে তেঁতুলিয়া বন বিট কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়।

 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান ছাড়াও উপজেলা বন বিট কর্মকর্তা নুরুল হুদা উপস্থিত ছিলেন। পরে অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সাপটি দেখতে ভিড় জমায়।

 

উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন ৯ দশমিক ২ কেজি। স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, চলমান ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাপটি ভারত থেকে নদীপথে বাংলাদেশে প্রবেশ করেছে।

 

পঞ্চগড় নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার রেঞ্জার হরিপদ দেবনাথ বলেন, উদ্ধার হওয়া অজগর সাপটি তেঁতুলিয়া বন বিটের সহযোগিতায় একটি টিমের মাধ্যমে সন্ধ্যায় দিনাজপুরের রামসাগরে বন বিভাগের উদ্যানে অবমুক্ত করার জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।