Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

পঞ্চগড়ে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ ফেলে পালালো যুবক

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ ফেলে পালালো যুবক

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাগুড়া ইউনিয়নের রমজান পাড়া এলাকায় সীমান্তের ৪১০ মেইন পিলারের কাছে এই স্বর্ণ জব্দ করা হয়।

 

মঙ্গলবার রাতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান। এসময় তিনি আরও বলেন, স্বর্ণ চোরাচালানের ব্যাপারটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তারা।

 

এরপর বিশেষ টহলে একটি টিম সীমান্ত পিলারের কাছে গেলে একটি ধান খেতে একজন ব্যাক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখেন। এসময় চাষিরা কাটা ধানের আটি বাঁধছিলেন। সন্দেহজনক ব্যাক্তিকে কাছে ডেকে নাম জিজ্ঞেস করতেই ওই ব্যাক্তি একটি কালো ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।

 

ব্যাগটি খুলে সেখানে প্যাকেট করা বিশটি স্বর্নের টুকরা পাওয়া যায়। এর মধ্যে পনেরটি বিস্কিট আকৃতির এবং বাকি ৫টি ছোট বড় মাঝারি বার পাওয়া যায়।

 

উদ্ধারকৃত স্বর্ণ পঞ্চগড় জুয়েলারি সমিতিতে নিয়ে পরীক্ষা করা হয়। এখানে মোট ৩’শ ৫১ ভরি চার আনা স্বর্ণ পাওয়া গেছে। যার মুল্য তিন কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা।

 

বিজিবি অধিনায়ক আরও জানান, আসামিকে আটক করতে সক্ষম হননি তারা। এ ব্যাপারে আটোয়ারী থানায় জিডি করা হবে বলে জানান তিনি।

 

তিনি আরও জানান, ৫৬ বিজিবি নিয়ন্ত্রিত পঞ্চগড়ের একটি সীমান্ত এলাকায় কিছু দিন আগে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। তখন থেকেই আমরা সচেতন ছিলাম। সীমান্তে টহলসহ অন্যান্য কার্যক্রম বাড়িয়ে দেয়া হয়েছে। যার ফলশ্রুতিতে আজকের এই স্বর্ণ জব্দ।

 

উল্লেখ্য, পঞ্চগড় সদর উপজেলার ঘাগরা সীমান্ত এলাকা থেকে গত সেপ্টেম্বর মাসে ২২ কেজি স্বর্ণ জব্দ করেছিলো নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।