Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

পঞ্চগড়ে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে পুলিশ সুপারের প্রস্তুতিমূলক সভা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে পুলিশ সুপারের প্রস্তুতিমূলক সভা

শারদীয় দুর্গাপূজা-২০২৪ নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

 

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি জীবধন বর্মন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলার সভাপতি কল্যাণ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, জেলার পাঁচ উপজেলার পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. শফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পাঁচ থানার অফিসার ইনচার্জবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি সক্রিয় রাখতে হবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। যে কোন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর মনিটরিং টিমের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

 

মোস্তাকিম/ মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।