Tuesday, 3 November 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে শপথ নিলেন নবনির্বাচিত জামায়াত আমির

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে শপথ নিলেন নবনির্বাচিত জামায়াত আমির

পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার নবনির্বাচিত জেলা আমিরের শপথ গ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার ( ০৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এই শপথ গ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এ সময় পঞ্চগড় জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যাপক ইকবাল হোসাইনকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যাপক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মো. আব্দুল হাকিম।

 

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা তারবিয়াত সেক্রেটারি শাহীদ আল ইসলাম সহ জেলা, উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শপথ গ্রহণ শেষে জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন বলেন, ‘শপথের মাধ্যমে নতুনভাবে যে দায়িত্ব গ্রহণ করেছি, এটা অনেক দায়িত্ব। ইসলামী আন্দোলনের কর্মীদের এই দায়িত্ব এড়িয়ে যাবারও সুযোগ নেই।’ সঠিকভাবে দায়িত্ব পালনে রুকনদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর জামায়াতের কেন্দ্রীয় সংগঠন ২০২৫-২৬ কার্যকালের জেলা ও মহানগর আমীরদের নাম ঘোষণা করেন। এর আগে, আনুষ্ঠানিকভাবে এক সদস্য সম্মেলনে এ জেলার রুকনেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।