Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

পঞ্চগড়ে দেখা মিলল গ্ৰেটার ফ্লেমিংগো পাখির

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে দেখা মিলল গ্ৰেটার ফ্লেমিংগো পাখির

পঞ্চগড়ের দেবীগঞ্জে দেখা মিলেছে ভিনদেশী গ্ৰেটার ফ্লেমিংগো পাখির। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে দেবীগঞ্জ পৌরসদরের ময়নামতির চরে পাখিটিকে অবমুক্ত করা হয়। এর আগে গত ৮ সেপ্টেম্বর ভোরে ধলা মিয়া নামে স্থানীয় এক জেলে করতোয়া নদী থেকে পাখিটি উদ্ধার করেন।

ফ্লোমিংগো পাখিটির উজ্জ্বল গোলাপি রঙের পালক রয়েছে। পা দুটি লম্বা এবং ঠোঁটটি লম্বা গোলাপী রঙের। পাখিটির ঘাড় ইংরেজি ‘এস’ অক্ষরের মতো। এছাড়া পাখিটির উচ্চতা ৩০ ইঞ্চির মতো এবং ওজন পৌনে দুই কেজির মতো। পাখিটি মূলত আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার জলাভূমি অঞ্চলে পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ভোরে করতোয়া নদীতে মাছ মারতে যান ধলা মিয়া নামে স্থানীয় এক জেলে। এসময় ফ্লেমিংগো পাখিকে বক মনে করে নদী থেকে ধরে বাসায় নিয়ে আসেন তিনি। পরে যখন জানতে পারেন এটি বক নয় অন্য কোন পাখি তখন তিনি শখ করে পাখিটিকে বাসায় পুষতে থাকেন। ফ্লেমিংগো পাখিটি নিয়ে লালন সরকার নামে স্থানীয় এক সাংবাদিক তার ফেইসবুক পেইজে ভিডিও প্রকাশ করলে মুহূর্তেই এই বিদেশি পাখি উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী ধলা মিয়ার বাসায় বিদেশি পাখিটি দেখতে ভিড় জমায়। পাখিটি সুস্থ হলে আজ সকালে নদীর ধারে পাখিটি ছেড়ে দেন উদ্ধারকারী ধোলা মিয়া।

এবিষয়ে ফ্লেমিংগো উদ্ধারকারী ধলা মিয়া বলেন, গত ৮ তারিখ ভোরবেলা ময়নামতির চর সংলগ্ন করতোয়া নদীতে মাছ ধরার সময় পাখিটি পাই। এই কয়েকদিন পাখিটিকে নিয়মিত মাছ সহ অন্যান্য খাবার খাইয়ে সুস্থ করি। তবে আমি জানতাম না যে এটা বিদেশী পাখি, তাই পাখিটি সুস্থ হলে ছেড়ে দেই।

ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার শরিফ আহমেদ বলেন, ফ্লেমিংগো পাখি উদ্ধারের খবর শুনে ছুটে আসি দেবীগঞ্জে। এক জেলে চাচা পাখিটি উদ্ধার করেন এবং কয়েকদিন বাসায় রাখেন, পরিচয় না জানার কারনে তিনি পাখিটি ছেড়ে দেন। এই পাখিটি মূলত আফ্রিকা মহাদেশের পাখি। দক্ষিণ এশিয়ার ভারতের উড়িষ্যায় পাখিটির প্রজনন ক্ষেত্র। ধারনা করছি যাত্রা কালে বিরতির সময় ময়নামতির চরে দল থেকে বাদ পড়ে যায় পাখিটি।

এবিষয়ে দেবীগঞ্জ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, ফ্লেমিংগো পাখি উদ্ধারের খবর পেয়ে আমাদের একটি টিম সেই জেলের বাসায় যায়। তবে উদ্ধারকারী জেলে আজ সকালেই পাখিটি ছেড়ে দেন।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।