Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ের ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin • 17 Mar 2024, 04:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ের ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রঞ্জু আহমেদের নেতৃত্বে পৌর সদরের করতোয়া ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এসময় ২৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার লাউথুতি গ্রামের মোঃ মোজ্জামেল হক (৪৫) এবং তার স্ত্রী মোছাঃ রওশনআরা বেগম (৪০)।

 

মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রঞ্জু আহমেদ বলেন, " আটককৃতদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় ২০১৮ সালের মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।