Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
ক্যাম্পাস

নোবিপ্রবি উপাচার্যের নামে 'ভুয়া' হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলে টাকা দাবি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নোবিপ্রবি উপাচার্যের নামে 'ভুয়া' হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলে টাকা দাবি

ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সহ একাধিক ভিসির নামে অর্থ দাবি করে আসছে একটি চক্র। 

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ৩ টায় নোবিপ্রবির ফেসবুক গ্রুপে এক ভুক্তভোগী শিক্ষার্থী এ অভিযোগ করেন। তিনি জানান, ০১৮৭৬১২২১৩৫ নাম্বারে হোয়াটসঅ্যাপ আইডি থেকে ভিসি স্যারের নামে টাকা চাওয়ার একটি মেসেজ আসে। ভুক্তভোগী শিক্ষার্থী বিভিন্ন স্ক্রিনশটে দেখান ভিসির নামে ভুয়া একাউন্টটি তার কাছে ত্রিশ হাজার টাকা আবদার করছেন একটি জিনিসের পেমেন্টের জন্য। দেখা যায়, ভুয়া হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে প্রতারণার কৌশল হিসেবে উপাচার্যের ছবি ও পরিচয় ব্যবহার করা হয়। টাকা চেয়ে দেওয়া হয় বেসরকারি একটি ব্যাংকের হিসাব নম্বরও।

নোবিপ্রবি ভিসি সহ জবি,ইবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নামেও ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে টাকা আবদারের খবর পাওয়ার যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল জানান, এটি একটি ফেক একাউন্ট। আমি ইতিমধ্যেই থানায় জিডি করেছি এবং এর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ আমি নিব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।