বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া চারজন শিক্ষার্থীকে এককালীন ভর্তি সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম।
সংগঠনের নেতারা জানান, এই সহায়তার মূল উদ্দেশ্য হলো মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে সহযোগিতা করা।
নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, “ইসলামী ছাত্রশিবিরের পাঁচ দফা কর্মসূচির চতুর্থ দফা হলো ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্রসমস্যা। এর অংশ হিসেবে আমরা শিক্ষার্থীদের সার্বিক সহায়তা দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় ২০তম ব্যাচের চারজন নবীন শিক্ষার্থীকে এককালীন ভর্তি সহায়তা দেওয়া হয়েছে।





