Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

নেশার টাকার জন্য বাবাকে হত্যাচেষ্টা,যুবক আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নেশার টাকার জন্য বাবাকে হত্যাচেষ্টা,যুবক আটক

নেত্রকোনার মোহনগঞ্জে নেশার টাকার জন্য বাবাকে মারধর করেছে এক বখাটে ছেলে। এ সময় ছুরি দিয়ে হত্যাচেষ্টা করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে ওই যুবক।

 

এই অভিযোগে মো. নুরে আলম রিয়াদ (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। মাদকাসক্ত রিয়াদ পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের মো. সাইদুর রহমানের ছেলে।

 

পুলিশ জানায়, রিয়াদ একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। তার নামে ছয়টি মাদকের মামলা রয়েছে। একটি মামলায় তার এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

রিয়াদের বাবা সাইদুর রহমান বলেন, রিয়াদ নেশা করে আমার প্রায় ৪৫ লাখ টাকা নষ্ট করেছে। বৃহস্পতিবার সকালে নেশার টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমাকে ছুরি দিয়ে আঘাত করে। ভাগ্য ভালো একটুর জন্য বেঁচে গেছি।

 

তিনি আরও বলেন, খবর দেওয়ায় পুলিশ যথাসময়ে হাজির হয়। রিয়াদকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রিয়াদের নামে অনেক মামলা থাকায় পুলিশ তাকে খুঁজছিল।

 

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, রিয়াদের নামে মাদকের ছয়টি মামলা রয়েছে। একটি মামলায় তার এক বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।