Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলের কারাদণ্ড

admin • 22 Oct 2023, 09:05 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় জেলেদের কাছ থেকে মাছ ধরার দুটি কাঠের নৌকা, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।

শনিবার (২১ অক্টোবর) এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী হাইমচর জ্যেষ্ঠ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ।

তিনি জানানন, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে অভয়াশ্রম এলাকা থেকে এসব জেলেদের ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী। তিনি বলেন, কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।

জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।