নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ তারিখ থেকে ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে সরকারের এ সিদ্ধান্ত যেসব শিল্প-কারখানা মেনে নিবে তারা পরবর্তীতে শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে এ ছুটি পুষিয়ে নিতে পারবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজেএমইএ’র আবেদনের প্রেক্ষিতে এ সভা আয়োজিত হয়।
এ সিদ্ধান্তের মাধ্যমে শ্রমিক ও কারখানার পরিচালনায় সমন্বয় রাখা এবং নির্বাচনকালীন শিল্পাঞ্চলের কার্যক্রমও সচল রাখা সম্ভব হবে।





