Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

নিরাপত্তা শঙ্কায় দুপুর থেকে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
নিরাপত্তা শঙ্কায় দুপুর থেকে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘জুলাই ঐক্য’। ফলে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে বুধবার দুপুর ২টা থেকে বন্ধ থাকবে ঢাকার যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

 

আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

তাতে বলা হয়েছে, আজ যেসব আবেদনকারীর জমা দেয়ার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদেরকে পরবর্তীতে নতুন একটি তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে।

 

চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে দিল্লির সম্পর্ক টানাপোড়নের মধ্যে রয়েছে। এর মধ্যে দেশটিতে পালিয়ে গিয়ে অবস্থান করছে আওয়ামী লীগের হাজার হাজার নেতকর্মী। এর মধ্যে আদালতের রায়ে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়েছে ঢাকা। কিন্তু এ নিয়ে দিল্লি এখনো কোনো জবাব দেয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।