Tuesday, 27 October 2026
শিরোনাম
জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন
এক্সক্লসিভ

নিবন্ধন পাচ্ছে এনসিপি ও জাতীয় লীগ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নিবন্ধন পাচ্ছে এনসিপি ও জাতীয় লীগ

দেশে নতুন করে দুইটি রাজনৈতিক দলকে নিবন্ধনের অনুমোদন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অভ্যুত্থানের পর তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ নামের আরেকটি নতুন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন সচিব মো. আখতার হোসেন এ তথ্য জানান।

 

তিনি বলেন, ‘নিবন্ধনের জন্য ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই করা দলগুলোর মধ্যে দুটি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়েছে। তাদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।’

 

নিবন্ধনের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।