Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নিখোঁজের ১ দিন পর পুকুরে মিললো শিশুর লাশ

admin • 25 Sep 2024, 06:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নিখোঁজের ১ দিন পর পুকুরে মিললো শিশুর লাশ

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়া গ্রামে মঙ্গলবার বেলা বিকেলে নিখোঁজ শিশুর মরদেহ বুধবার দুপুরে বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে।

 

নিহত শিশু শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সিদরাতুল মুনতাহা (৩)।

 

নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশের ইটভাটায় তিনি চাকরি করেন। প্রতিদিন তার মেয়ে সিদরাতুল মুনতাহা তার কাছেই থাকতো। মঙ্গলবার বিকেলের দিকে ভাটা থেকে দিনমজুর নিয়ে বাড়ির পাশের জলাশয়ের কচুরিপানা পরিস্কার করান তিনি। ভাটা থেকে বাড়িতে দিনমজুর নিয়ে ফেরার সময় মেয়ে সাথে ছিলো কি-না সেটা তিনি খেয়াল করেননি।

 

পরবর্তীতে মুনতাহাকে খুঁজে পাওয়া না গেলে মাইকিং করানো হয়। এবং ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হলে বাড়ির আশেপাশের জলাশয়ে তল্লাশি চালিয়ে তার মেয়েকে খুঁজে পাওয়া যায়নি। বুধবার বাড়ির পাশের কচুরিপানা পরিস্কার করানো জলাশয়ে তার মেয়ের মরদেহ ভেসে ওঠে বলে জানান তিনি।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম জানান, দুই বছরের শিশুর মরদেহ জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। ছোট শিশু যেকোনভাবে পানিতে পরে গিয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। শিশুর অভিভাবক মরদেহ ময়নাতদন্ত করাতে না চাইলে তাদের আদালতের মাধ্যমে মরদেহ দাফনের অনুমতি আনার জন্য বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।