Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

admin • 27 Dec 2023, 08:02 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আগামী বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তিনটিসহ ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা।

 

নেপিয়ারে বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে শান্ত-লিটনরা।

 

নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে কিউইদের কাছে এখন পর্যন্ত টানা ৯টি ম্যাচ হেরেছে তারা। টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমরা এখানে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে একটি ম্যাচও জিততে পারিনি। এমনটা ওয়ানডে ফরম্যাটেও ছিলো। তারপরও আমরা শেষ ওয়ানডেতে জিতেছি।’

 

এদিকে, সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিন পেসার নিয়ে বাংলাদেশের মাঠে নামার সম্ভাবনা বেশি। মূল স্পিনার হিসেবে দায়িত্ব পালন করবেন মিরাজ। ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন ও সৌম্যকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।