Monday, 2 November 2026
শিরোনাম
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ !
জেলার খবর

নারী চিকিৎসককে ধর্ষণচেষ্টা, ডায়াগনস্টিক পরিচালক গ্রেপ্তার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নারী চিকিৎসককে ধর্ষণচেষ্টা, ডায়াগনস্টিক পরিচালক গ্রেপ্তার

নাটোরের লালপুরে মাদক দিয়ে ফাঁসিয়ে নারী চিকিৎসককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে পরিচালক একাব্বর হোসেন শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।

 

এর আগে সোমবার ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে নাটোর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত একাব্বর হোসেন শান্ত উপজেলার জোতদৈবকী গ্রামের হাসেম আলীর ছেলে।

 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, লালপুরের মানবকল্যাণ মডেল হাসপাতাল ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে কর্মরত ছিলেন ওই নারী চিকিৎসক। গত ৩ অক্টোবর সন্ধ্যায় ঢাকা জোনের ডিবি পুলিশের পরিচয়ে এক ব্যক্তি ও ডায়াগনস্টিক কমপ্লেক্সের পরিচালক একাব্বর হোসেন শান্ত তল্লাশির নামে তাঁর ভ্যানিটি ব্যাগে হেরোইন জাতীয় বস্তু রেখে দেন।

 

এরপর মাদক মামলার ভয় দেখিয়ে তাঁর কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়। কিন্তু টাকা দিতে রাজি না হলে শান্ত তাঁকে রাতভর একটি কক্ষে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি অন্যদের জানানোর চেষ্টা করলে ঘটনার সব সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণ সরিয়ে ফেলেন শান্ত। এ ঘটনায় শান্তকে সহযোগিতা করেন স্টাফ রহিমা বেগম ও কল্পনা বেগম। পরে গত ৯ অক্টোবর থানায় মামলা দায়ের করেন ওই নারী চিকিৎসক।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন। ওসি জানান, নারী চিকিৎসককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগে একাব্বর হোসেন শান্ত, তাঁর স্ত্রী রহিমা বেগম ও বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী কল্পনা বেগমের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।

 

ওসি আরও জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে নাটোর শহর থেকে শান্তকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।