Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নারীর পেটে মিলল গাঁজা !

admin • 05 Nov 2024, 09:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নারীর পেটে মিলল গাঁজা !

ব্রাহ্মণবাড়িয়ায় আট কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোম ও মঙ্গলবার (৫ নভেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, সোমবার রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে হাসিনা আক্তার নামের এক নারীকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে রেলওয়ের গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই নারীর পেটে বিশেষ কায়দায় এসব গাঁজা বাঁধা ছিল।

 

মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে মনির হোসেন নামের এক বৃদ্ধকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়।

 

আশুগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার সকাল ১১টার দিকে টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মো. রানা নামের একজনকে গ্রেপ্তার করে। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।