Monday, 26 October 2026
শিরোনাম
মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
এক্সক্লসিভ

নারায়ণগঞ্জে বাউলশিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে বাউলশিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা

‎নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মধ্য নরসিংপুর থেকে সুমন খলিফা (৩৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

 

নিহত সুমনের স্ত্রী সোনিয়া আক্তার একজন বাউলশিল্পী। তিনি বরিশালের আগৈলঝড়া এলাকার মন্টু খলিফার ছেলে। তবে তিনি সদর উপজেলার সাইনবোর্ড এলাকার মৌচাকে বসবাস করতেন। 

‎ ‎সুমনের পরিচয় নিশ্চিত করে তার স্ত্রী সোনিয়া পুলিশকে বলেন, ‘রোববার (৩০ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটীতে গান গাইতে যাই। সঙ্গে সুমনও গিয়েছিল। রাতে যখন গান গাইছিলাম তখন সুমন সেখান থেকে বের হলে নিখোঁজ হয়। সকালে তার লাশ উদ্ধারের খবর পান।’

‎ ‎পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ‎নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, নরসিংপুর এলাকায় রাস্তা থেকে সুমন খলিফার ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে ফতুল্লা থানা-পুলিশকে খবর দেন।

‎ ‎তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।