ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ্ হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে দাবা, ক্যারাম ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে হলটির শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ মার্চ) রাত ৮টায় দিকে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের টিভিরুমে জন্মবার্ষিকী পালন করে সংগঠনটি।
এসময় ফাহিম ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় উপস্থিত ছিলেন। এছাড়াও বিচারক হিসেবে মাসুম আলভী, ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুস্তাফিজুর রহমান রাকিব, বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরাসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
হলশাখা ছাত্রলীগ সূত্র জানায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, দাবা ও ক্যারাম খেলা পূর্বদিনে সম্পন্ন হয়েছে। বক্তৃতা প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হবে। এ অনুষ্ঠানের মাধ্যমে হল শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতির বন্ধনে সুদৃঢ় হবে বলেও জানায় সূত্র। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বই ও ক্রেস্ট প্রদান করা হয়।
এপ্রসঙ্গে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বিশাল অধ্যায়। তিনি সারাজীবন শোষিত মানুষের পক্ষে তার লড়াই করে গেছেন। কিন্তু আমরা বাঙ্গালী অকৃতজ্ঞ জাতি যিনি আমাদের জন্য এতোকিছু করে গেছেন তাকেই বাচিয়ে রাখতে পারি নাই। স্বাধীনতার সাড়ে তিন বছরের মধ্যেই স্বপরিবারে হত্যা করেছি।





