Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নাটোর ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৬

admin • 23 Jul 2025, 04:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নাটোর ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৬

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে চার নারীসহ ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। বুধবার সকাল সাড়ে ১০টায় বড়াইগ্রামের শ্রীরামপুরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

 

নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। তারা হলেন, কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ এলাকার প্রয়াত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৬৫), তার স্ত্রী শেলী বেগম (৬০), একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী মোছা. আন্না (৬০), মোহাম্মদ মোল্লার স্ত্রী মোছা. আঞ্জুমান (৭৫), দৌলতপুরের প্রাগপুর এলাকার মো. রফেজ চৌধুরীর স্ত্রী মোছা. ইতি খাতুন (৪০) এবং মেহেরপুরের গাংনি এলাকার মো. রুবেল হোসেন। রুবেল মাইক্রোবাসটির চালক ছিলেন।

 

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

  পুলিশ সুপার বলেন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সামনের চাকা ফেটে গেলে রাজশাহীগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।   খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, পরে বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান জেলার এ শীর্ষ পুলিশ কর্মকর্তা।   এদিকে, বড়াইগ্রামের তরমুজ পাম্প এলাকার বাসিন্দা মিলন হোসেন বলেন, তরমুজ পাম্প এলাকায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। তিন সপ্তাহ আগেও ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।