নাটোর শহরের ভবানীগন্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্ত। রোববার (১৯ নভেম্বর) ভোরে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয়া বলে জানায় স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত মুক্তি সোনা নামে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশের খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ জানান, এ ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।





