Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নাইক্ষ্যংছড়িতে ট্রলি উল্টে একজন নিহত, আহত ১

admin • 17 Sep 2024, 04:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নাইক্ষ্যংছড়িতে ট্রলি উল্টে একজন নিহত, আহত ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাছবোঝাই ট্রলি উল্টে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। অপর একজন গুরুতর আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজুখাইয়ার ফকিরপাড়া রাবার বাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

 

জানা গেছে, একটি আকাশমনি গাছবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বস্থ খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা গাছের মালিক রতন বড়ুয়া (৪০) ঘটনাস্থলেই মারা যান। নিহত রতন বড়ুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়ুয়া পাড়ার বিল্ডু বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।

 

খবর পেয়ে ঘুমধুম পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার তৎপরতায় রয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। স্থানীয় যুবক সনি বড়ুয়া বিটু এ তথ্যের সত্যতা জানিয়েছেন।

 

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, ঘুমধুমে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। লাশটিকে মর্গে পাঠানো হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।