Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নরসিংদীতে সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

admin • 18 Feb 2024, 08:10 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নরসিংদীতে সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নরসিংদীর হাজীপুরে সাবেক স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তালাকপ্রাপ্ত এক স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুনা বেগম নরসিংদী পৌর এলাকার দত্তপাড়া মহল্লার আব্দুল করিমের মেয়ে এবং হাজীপুর এলাকার রৌশন মিয়ার সাবেক স্ত্রী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কলোহের জের ধরে গত দুই বছর আগে রৌশন মিয়াকে তালাক দেয় রুনা। এরপর থেকে নরসিংদী বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন রুনা। সন্ধ্যায় রৌশন তার সাবেক স্ত্রী রুনাকে তার হাজীপুরের নিজ বাড়িয়ে ডেকে নিয়ে যায়। পরে সেখানেই দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, রাতে শহরতলীর হাজীপুরে এক নারীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে তার সাবেক স্বামী। ঘটনার পর থেকেই পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে আছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।