Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইবির এইচআরএম বিভাগ

admin • 18 Feb 2023, 09:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইবির এইচআরএম বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এইচআরএম বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিভাগটি। নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

শনিবার (১৮ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের বিভাগীয় হল রুমে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. শিমুল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন।

 

এছাড়াও বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, উম্মে সালমা লুনা এবং প্রভাষক ফারিয়া ইসলাম অরিদি সহ বিভাগের নবীন এবং প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা নবীন শিক্ষার্থীদের নানান দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।