Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নদীতে মাছ ধরার সময় বজ্রঘাতে যুবকের মৃত্যু

admin • 29 Apr 2026, 12:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নদীতে মাছ ধরার সময় বজ্রঘাতে যুবকের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. শামীম মিয়া (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টা দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ওসি মোঃ আব্দুল কাইয়ুম। এর আগে সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত যুবক শামীম মিয়া গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আলী মেম্বারের ছেলে।

 

স্থানীয়রা জানান, বুধবার ভোরে শামীম মিয়া বাড়ির পাশে ব্রহ্মপুত্রের শাখা নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে আনেন।

 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে৷ পরিবারের সিদ্ধান্তে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।