Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

নতুন বউ রেখে পালিয়ে গেলেন বর!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নতুন বউ রেখে পালিয়ে গেলেন বর!

ঝিনাইদহের কোটচাঁদপুরে ম্যাজিস্ট্রেট আসার খবরে নতুন বউ রেখে পালিয়ে গেছেন বর। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আড়াইটার দিকে উপজেলার কুল্যাগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী বড় ঘিঘাটি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে আকাশ আলীর। তিনদিন আগে বিয়ে হলেও বরপক্ষ আজ বুধবার আনুষ্ঠানিকভাবে বউ তুলে নিতে আসেন।

 
বাল্যবিবাহ করায় কনের বাড়িতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। এ খবরে নতুন বউ রেখে পালিয়ে যান বরসহ আমন্ত্রিত অতিথিরা।   কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া কালের কণ্ঠকে জানান, বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে কনের বাবাকে ৫ হাজার টাকা ও ছেলের চাচা আফসার আলীকে ৫ হাজার জরিমানা করা হয়। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত কনে শ্বশুর বাড়িতে যাবে না-এই মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।
 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।