Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

নতুন গান দিয়ে ফিরলেন লুনা আখতার

admin • 06 Aug 2025, 08:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নতুন গান দিয়ে ফিরলেন লুনা আখতার
আধুনিক বাংলা গানের ইতিহাসে অনন্য স্থান অধিকার করে আছেন কিংবদন্তি সুরকার ও গীতিকার সালিল চৌধুরী। তার সৃষ্টি ‘ওগো আর কিছু তো নাই’ গানটি আবারও ফিরে এসেছে নতুন করে—প্রবাসী কণ্ঠশিল্পী লুনা আখতারের কণ্ঠে। গানের সংগীতায়োজন ও আধুনিক রূপায়ণ করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক এস আই সুমন।
গান: ওগো আর কিছু তো নাই কণ্ঠ: লুনা আখতার মূল সুর ও কথা: সালিল চৌধুরী সঙ্গীত পুনঃসংযোজন, মিক্স ও মাস্টারিং: এস আই শুমন এই কভার গানটি শ্রোতাদের মধ্যে এক নতুন আবেগ ছড়িয়ে দিচ্ছে।
মূল গানের আবেদন অক্ষুণ্ন রেখে তাতে যোগ করা হয়েছে- আধুনিক মিউজিক টাচ, যা নতুন প্রজন্মের শ্রোতাদের জন্য গানটিকে আরও উপভোগ্য করে তুলেছে। লুনা আখতারের কণ্ঠে গানটির আবেগময় প্রকাশ, নিখুঁত উচ্চারণ এবং সুরের সঙ্গে তার একাত্মতা শ্রোতাদের মন ছুঁয়ে যাচ্ছে।
তার গায়কিতে যেন আবার জীবন্ত হয়ে উঠেছে সালিল চৌধুরীর অসাধারণ সৃষ্টি। সংগীত পরিচালক এস আই শুমন বলেন— “মূল গানটির সৌন্দর্য নষ্ট না করে সেটিকে বর্তমান সময়ের শ্রোতাদের উপযোগী করে তোলাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লুনা আপার কণ্ঠ অসাধারণভাবে মানিয়ে গেছে এই গানে।”
লুনা আখতার জানান— “এই গানটি গাওয়ার সময় আমি অনুভব করেছি এক ভিন্ন ধরণের আবেগ। সালিল চৌধুরীর লেখা ও সুরে যে গভীরতা রয়েছে, তা তুলে ধরতে চেষ্টা করেছি আমার মতো করে। শ্রোতাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” গানটি ইউটিউবে প্রকাশের পর থেকেই সংগীতানুরাগীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
অনেকেই মন্তব্য করছেন—পুরনো দিনের সুর ও নতুন দিনের উপস্থাপনার এমন মেলবন্ধন আরও বেশি করে দরকার বাংলা গানে।
‘ওগো আর কিছু তো নাই’ কেবল একটি গান নয়—এটি এক নস্টালজিক যাত্রা, যেখানে শ্রোতা খুঁজে পান ভালোবাসা, বেদনা আর জীবনের ছায়া। লুনা আখতার ও এস আই শুমনের এই কোলাবরেশন নিঃসন্দেহে বাংলা সংগীতের ভাণ্ডারে একটি চমৎকার সংযোজন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।