Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দ্রুত গতির ট্রাক পিষে মারল বাবা-মা ও সন্তানকে

admin • 04 Dec 2023, 07:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দ্রুত গতির ট্রাক পিষে মারল বাবা-মা ও সন্তানকে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকচাকায় বাবা-মা ও সন্তান নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

   

জানা গেছে, কক্সবাজারগামী একটি ট্রাক উপজেলার পদুয়া নোয়াপাড়া এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কে ছিটকে পড়েন। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজনই মারা যান।

   

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।