Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

admin • 02 May 2026, 02:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঝড় ও তীব্র বাতাসের কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরের পর পদ্মা নদীতে বৈরী আবহাওয়া ও ঢেউয়ের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুপুর ১টা ৪৫ মিনিট থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নুর আহমেদ ভূঁইয়া বলেন, বৈরী আবহাওয়া ও নদীতে তীব্র ঢেউয়ের কারণে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।