Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

দেশে ফেরার বিমানে বসে তারেক রহমানের ফেসবুক পোস্ট

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
দেশে ফেরার বিমানে বসে তারেক রহমানের ফেসবুক পোস্ট

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

 

সব ঠিক থাকলে আজ দুপুর ১২টা নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার আবেগঘন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার মধ্যরাতে  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি ছবির সঙ্গে মাত্র এক শব্দের স্ট্যাটাস দেন তিনি, যেখানে লেখা ছিল— ‘ফেরা’। 

তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ‘রাজকীয়’ সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় আয়োজিত বিশাল জনসভায় যোগ দেবেন। সেখানে তার ভাষণের জন্য ইতোমধ্যেই একটি সুবিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় প্রিয় নেতাকে বরণ করে নিতে বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মীর ঢল নেমেছে কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল পর্যন্ত। তীব্র শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক সমর্থক ‘লিডার আসছে’ স্লোগানে রাজপথ মুখরিত করে রেখেছেন। বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক দলীয় স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।