Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জ ৩'শ পিস ট্যাপেন্ডাডলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

admin • 14 May 2024, 08:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জ ৩'শ পিস ট্যাপেন্ডাডলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৩০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ পারুল রানী দাস (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) বিকেল পৌনে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের তিস্তার হাট এলাকায় উপপরিদর্শক মোঃ আশরাফুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশ।

অভিযানে ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক থেকে পারুল রানী দাসকে নেশাজাতীয় ৩০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

আটক পারুল রানী দাস দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার মনোরঞ্জন দাসের সহধর্মিণী।

নারী মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।