Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক
জেলার খবর

দেবীগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামনে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রিতু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রঞ্জু আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।