Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

দেবীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে সততা চর্চায় উৎসাহিত করতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দূর্নীতি দমন কমিশন- দুদক।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পৌর সদরের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও দেবীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় শিক্ষার্থীদের নিয়ে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান হালিম, সাংবাদিক মাসুদ পারভেজ, প্রভাষক কমল চন্দ্র রায়, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম প্রামাণিক ও তনবিরুজ্জামান রুবেল, সহকারী শিক্ষক অখিল বন্ধু রায় ও স্বপন চন্দ্র রায় প্রমুখ।

মতবিনিময় সভা শেষে সততা চর্চায় উৎসাহিত করতে ১১৫ জন শিক্ষার্থীর মাঝে ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, খাতা, টিফিন বক্স, পানির পট এবং স্কেল বিতরণ করা হয়।

এর আগে দুপুরে অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আরও ১১৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।