Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে বাস চাপায় রাজমিস্ত্রী নিহত

admin • 07 Mar 2024, 09:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে বাস চাপায় রাজমিস্ত্রী নিহত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় শরিফুল ইসলাম (২৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় দেবীগঞ্জ পৌর সদরের করতোয়া সেতুর উপর এই দূর্ঘটনাটি সংঘটিত হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত শরিফুল ইসলাম দেবীগঞ্জ পৌরসভার অভিরাম পাড়া(হঠাৎ পাড়া) এলাকার আব্দুল হাকিমের ছেলে। শরিফুল পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় রাজমিস্ত্রীর কাজ শেষে সহকর্মী দুইজন রাজমিস্ত্রীসহ বাইসাইকেলে দেবীগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে করতোয়া সেতুর উপরে বিপরীত দিক থেকে আসা রব্বানী এন্টারপ্রাইজ নামে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস শরীফুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় সহকর্মী মিস্ত্রীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা বলেন," আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।প্রাথমিক চিকিৎসা শুরু করার ৩/৪ মিনিটের মধ্যেই তিনি মারা যান। মাথায় গুরুতর আঘাত পান এবং মস্তিস্কের হাড় ভেঙে যায়। এছাড়া শরীরেরও বেশ কিছু আঘাতের চিহ্ন ছিলো।"

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, "মরদেহের প্রাথমিক সুরতহাল চলছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ চেয়ে আবেদন করা হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।