Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

admin • 17 Mar 2024, 04:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

 

রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে হলরুমের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।

 

এছাড়া উপজেলার অন্তর্গত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।