Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

দেবীগঞ্জে ড্রেন নির্মান কাজের উদ্বোধন করলেন মেয়র

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ড্রেন নির্মান কাজের উদ্বোধন করলেন মেয়র

পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌরসভার আরসিসি ড্রেন নির্মান কাজের শুভ উদ্বোধন করলেন পৌর মেয়র আবু বকর সিদ্দীক। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের শরীফ বাজারে এই ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন মেয়র।

ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনের সময় আরো উপস্থিত উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নেপাল চন্দ্র রায়, মোঃ আরিফ হোসেন, লুৎফা প্রধান, উপজেলা যুবলীগ সভাপতি ফরিদ হাসান স্বপন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠু, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায় এবং শরীফ বাজারের ব্যবসায়ীরা ও স্থানীয়রা।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থ বছরে এডিবি থেকে দেবীগঞ্জ পৌরসভায় ৬২ লক্ষ টাকার প্রকল্প অনুমোদিত হয়। এর থেকে ১০ লক্ষ টাকার একটি প্যাকেজে শরীফ বাজার আরসিসি ড্রেন তৈরীর জন্য ৫ লক্ষ এবং সমিতির ডাঙা ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর তৈরির জন্য ৫ লক্ষ টাকার প্রাক্কলন করে পৌর কর্তৃপক্ষ।

শরীফ বাজারে ড্রেন নির্মান প্রসঙ্গে ব্যবসায়ী মোমিন আলী বলেন, "শরীফ বাজারের ড্রেন নির্মান সময়ের দাবি ছিল। বর্ষা মৌসুমে এখানকার ব্যাবসায়ী ও ক্রেতারা জলাবদ্ধতার কারনে চরম ভোগান্তির শিকান হন। ড্রেন নির্মান শেষ হলে আগামী বর্যা মৌসুমে এই বাজারের মানুষদের আর কষ্ট করতে হবেনা।"

পৌর মেয়র আবু বকর সিদ্দিক বলেন, "পৌর বাসির সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে দেবীগঞ্জ পৌরসভা বদ্ধপরিকর। মেয়র নির্বাচিত হবার পরে দ্রুততম সময়ে পৌরসভার বাসিন্দাদের চাহিদা মোতাবেক নাগরিক সুবিধাগুলো বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি এবং এই চেষ্টা অব্যাহত থাকবে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।