Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক
জেলার খবর

দেবীগঞ্জে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ

পঞ্চগড়ের দেবীগঞ্জে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসির সহযোগিতায় এই ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

 

সোনালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হাফিজুর রহমানের সভাপতিত্বে ওয়ার্কসপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

 

সোনালী ব্যাংক পিএলসি দেবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ বদিউজ্জামান এর সঞ্চালনায় ওয়ার্কসপে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার অতিরিক্ত পরিচালক মোঃ শহিদুল্লাহ।

 

সহকারী আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন। ওয়ার্কসপে বক্তারা আসল নোটের বৈশিষ্ট্য, জাল নোট চেনার উপায় এবং জালনোটের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের শাস্তি, জাল নোট প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা করেন।

 

ওয়ার্কসপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক মোঃ তুরাব হোসেন, যুদ্ধকালীন কম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে ভুঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আবদুল মমিন প্রমুখ।

 

এছাড়া উপজেলার অন্তর্গত রাষ্ট্রায়াত্ত এবং বেসরকারি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী এবং সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।