Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

দেবীগঞ্জে কালীপূজাকে সামনে রেখে বিক্রি বেড়েছে মাটির প্রদীপ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে কালীপূজাকে সামনে রেখে বিক্রি বেড়েছে মাটির প্রদীপ

কালীপূজাকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিক্রি বেড়েছে মাটির তৈরি প্রদীপ এবং পূজার অন্যন্য সামগ্ৰীর। আগামীকাল রবিবার ঘোর অমাবস্যায় অন্ধকারকে দূরে ঠেলে আলোক জ্বেলে মর্তে আবির্ভাব হবেন মা কালী। এদিন সারাদেশের প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হবে।

 

শনিবার (১১ নভেম্বর) বিকেলে সরজমিনে দেবীগঞ্জ বাজারের কুমোরহাটিতে গিয়ে দেখা যায় অন্যান্য হাটের দিনের থেকে আজ মাটির প্রদীপ এবং পূজার অন্যন্য সামগ্ৰীর বিক্রি বেড়েছে। রাত পোহালেই কালীপূজা তাই শেষ সময়ে কুমোরদের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করার মতো।

   

বাবা-ছেলে, দাদী- নাতনী সহ নানা বয়সের মানুষ পূজার এই অনুসঙ্গ নিতে আসে। এদিকে প্রদীপের দাম গত বছরের থেকে কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।

   

কৈলাস নামে একজন বলেন,"গত বছর ২২ পিস প্রদীপ ১২ থেকে ১৫ টাকায় বিক্রি হলেও এবছর ২০ টাকার নিচে প্রদীপ নেই।"

   

নাতনি সহ প্রদীপ কিনতে আসা শান্তি রানী নামে এক বৃদ্ধা বলেন, "প্রদীপের দাম একটু বেশি কিন্তু আমরা প্রতিবছর মাটির প্রদীপেই আলো জ্বালাই তাই বেশি দামেই নিলাম।"

 

প্রদীপের দাম এবং বেচাকেনা কেমন হচ্ছে জানতে চাইলে নারায়ণ নামে একজন কুমোর বলেন, " গতবারের থেকে এবার বিক্রি কিছুটা কম। প্রদীপ তৈরীর খরচও আগের থেকে বেড়েছে। যে দামে বিক্রি করছি তা দিয়ে কোনমতে খরচটা উঠে। লাভ নেই বললেই চলে।"

 

গত কয়েক বছর ধরে মাটির প্রদীপের পরিবর্তে অনেক বাড়িতেই জায়গায় করে নিচ্ছে রঙিন ইলেকট্রিক বাতি। তবুও এখনও বেশিরভাগ বাড়িতেই ঐতিহ্য ধরে রাখতে মাটির প্রদীপ জ্বালানো হয় কালীপূজায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।