Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

দেবীগঞ্জে আ.লীগের বিশেষ বর্ধিত সভা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে আ.লীগের বিশেষ বর্ধিত সভা

পঞ্চগড়ের দেবীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় দেবীগঞ্জ পৌর সদরের অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 

দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নূরুজ্জামান, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান সরকার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ হাসান স্বপন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান সাজু ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রধান, উপজেলা কৃষক লীগের সভাপতি নির্মল কুমার শর্মা ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু, ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মোনায়েম প্রধান নিলয় প্রমুখ।

এছাড়া দেবীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় বক্তারা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার দিক নির্দেশনা দেন । এছাড়া ৭ জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে সকলকে অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বর্ধিত সভায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন (এমপি) কে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়- ২ আসনে প্রার্থী হিসেবে সমর্থন দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।