Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

দুস্থদের ১০০০ কম্বল মিলল স্বেচ্ছাসেবক লীগ নেতার ঘরে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দুস্থদের ১০০০ কম্বল মিলল স্বেচ্ছাসেবক লীগ নেতার ঘরে

বরিশালের হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের ঘর থেকে এক হাজার পিস কম্বল উদ্ধার করা হয়েছে। দুস্থদের বিতরণের জন্য সাবেক সংসদ সদস্য পংকজ দেবনাথের কোটায় এসব কম্বল আসে বলে জানিয়েছেন ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা।

জানা গেছে, উপজেলার খুন্না বাজার এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিপন খান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পংকজ দেবনাথের সব কাজ করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রিপন খানের একটি ঘরে সরকারি কম্বল লুকিয়ে রাখা হয়েছে। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে কম্বলগুলো জব্দ করা হয়। 

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খুন্না বাজারের একটি ঘর থেকে এক হাজার সরকারি কম্বল জব্দ করা হয়েছে। কম্বলের ওপর লেখা রয়েছে ‘নট ফর সেল’। কম্বলগুলো গরিব-দুস্থদের বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত রিপন খান বলেন, কম্বলগুলো এমপি পংকজ দেবনাথের। জাতীয় নির্বাচনের সময় স্থানীয় আওয়ামী লীগে কোন্দল থাকায় এসব বিতরণ করা যায়নি। পরে উপজেলা পরিষদ নির্বাচন চলে আসে। গরিব-দুস্থদের জন্য দেওয়া এসব কম্বল একটি কোম্পানির।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।