Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেলো ভবনের কেয়ারটেকারের

admin • 11 Jan 2026, 01:02 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেলো ভবনের কেয়ারটেকারের

চট্টগ্রামের হাটহাজারীতে একটি ভবনের কেয়ারটেকার মাহবুব আলমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) ভোরে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম পৌরসভার আজিমপাড়ার মৃত আবদুল নবীর পুত্র।

 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ভোরে ৩/৪ জন দুর্বৃত্ত কলাবাগান এলাকার গিয়ে ভিকটিম মাহবুব আলমের সাথে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তারা মাহবুব আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত মাহবুবকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে প্রেরণের কাজ করছে। মাহবুব আলম পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। তবে, পাশাপাশি তিনি ওই এলাকার আলাউল হল নামের একটি বিল্ডিংয়ের দেখাশুনার কাজে নিয়োজিত ছিলেন।

 

এদিকে, মাহবুব আলমের নিহতের খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা খুনীদের শাস্তির দাবীতে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের কলাতল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

 

হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।