Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

admin • 18 Nov 2023, 08:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী নুরুন্নাহার বেগম পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

   

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১০ সালে রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের ওসমান আলীর ছেলে আমিনুল ইসলামের সঙ্গে তালুক সর্বানন্দ গ্রামের নুর ইসলামের মেয়ে নুরুন্নাহার বেগমের বিয়ে হয়। বিয়ের পর আমিনুল ইসলাম ও নুরুন্নাহার বেগমের সংসারে ১ ছেলে ও ১ মেয়ের জন্ম হয়।

   

আমিনুল পেশায় একজন কৃষক। তাই সে সংসারের স্বচ্ছলতা ফেরাতে ২০১৭ সালে সৌদি আরবে চলে যায়। আমিনুল বিদেশ যাবার পর ৭ বছরের মোট ১০ লাখ টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণ স্ত্রীকে দেয়।

   

আমিনুল ইসলাম জানান, আমাদের সংসার জীবনে দুটি সন্তান রয়েছে। প্রবাসে থাকাকালে আমার উপার্জনের সব টাকা আমার স্ত্রীর কাছে পাঠাতাম। সে আমার ৬ লাখ টাকা, গহনা ও আমার ছেলে এবং মেয়েকে রেখে আমাদের বাড়িতে রেখে পরকীয়া করে অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে।

   

তিনি আরও জানান, আমি দেশে আসার কথা শুনে স্ত্রী সব কিছু নিয়ে প্রেমিকের হাত ধরে চলে যায়। যাওয়ার পর সে আমাকে ও আমার বাবা-মাকে মামলা করার ভয়ভীতি দেখায়। আমি বিদেশ থেকে বাড়িতে এসে শুনি আমার দুই সন্তান রেখে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে।

   

সে অন্য কোথায়ও বিয়ে করে সংসার করছে। আমি আমার স্ত্রীর মোবাইল নম্বরে কল করলে বন্ধ পাই। পরে আমার ছেলে-মেয়ে একটি স্কুলে ভর্তি করে দেই। তারা দুই ভাই-বোন নিয়মিত স্কুলে যাতায়াত করত। হঠাৎ একদিন দেখি আমার ছেলে-মেয়ে স্কুল থেকে বাড়িতে আসে নাই।

   

তারপর খোঁজ-খবর নিয়ে জানতে পারি তার মা নুরুন্নাহার বেগম সন্তানদের স্কুল থেকে তার নানার বাড়িতে নিয়ে গিয়ে রেখে আবারও ওই প্রেমিকের বাড়িতে যায়। এখন আমার ছেলে-মেয়ে তার নানার বাড়িতে মানবেতর জীবনযাপন করছে। একদিকে তাদের পড়াশোনা যেমন হচ্ছে না। অন্যদিকে তারা বাবা-মায়ের আদর থেকে বঞ্চিত হচ্ছে এবং অবহেলার মধ্যে জীবনযাপন করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।