Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
ক্যাম্পাস

দুই দিন ধরে নিখোঁজ বেরোবি শিক্ষার্থী মোতালেব

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
দুই দিন ধরে নিখোঁজ বেরোবি শিক্ষার্থী মোতালেব

দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সদ্য সাবেক শিক্ষার্থী আব্দুল মোতালেব হোসাইন। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

মোতালেব হোসাইনের বন্ধু ও একই মেসে থাকা নাজমুল হুদা নিমু বলেন, মোতালেবসহ শনিবার (৬ মে) দুপুর পর্যন্ত মেসেই ছিলাম। খোশগল্প করেছি। দুপুরের পর সে (মোতালেব হোসাইন) পার্কের মোড়ে খেতে গিয়ে আর মেসে ফিরেনি। এদিকে দুপুরের পর থেকে মোতালেবের মোবাইল বন্ধ পেয়ে ওর পরিবারের লোকজন মেসের মুঠোফোনে যোগাযোগ করে।

 

আমরাও মোতালেবের মোবাইল বন্ধ পেলে বন্ধু-বান্ধবের কাছে খোঁজ করি। কিন্তু কেউ তার খবর দিতে না পারলে তার পরিবারকে আত্মীয়দের মাঝে খোঁজ করতে বলি। আত্মীয়দের কাছেও তার সন্ধান না পেয়ে ওর বাবা রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

নিখোঁজ মোতালেবের বাবা ছোমাদ মিয়া বলেন, মেসে ছেলের খোঁজ না পাওয়ায় আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু কোথাও সে নেই। পরে রাতেই তাজহাট থানায় একটি জিডি করি। এখনও ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

এ বিষয়ে বেরোবির লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আসাদুজ্জামান আসাদ বলেন, মোতালেব আমাদের সাবেক শিক্ষার্থী। তার নিখোঁজের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের সঙ্গে কথা বলেছি। থানাতেও গিয়েছিলাম। আমরা তার সিনিয়র-জুনিয়রদের সঙ্গে কথা বলে তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।

 

তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, আমরা তাকে খোঁজে বের করার চেষ্টা করছি। আশা করি দ্রুত খোঁজ মিলবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।